২১ মার্চ ২০২৬

শাকিবকে টক্কর দেবেন শহীদুজ্জামান সেলিম

বাংলাধারা ডেস্ক »

শাকিব খানকে নিয়ে পরিচালক অনন্য মামুন নির্মাণ করছেন নতুন চলচ্চিত্র। ‘নবাব এল. এল. বি’ নামে এ সিনেমায় ইতিবাচক চরিত্রে অভিনয় করবেন শাকিব।

তবে সিনেমাটিতে শাকিব খানের সঙ্গে টক্কর দিতে যুক্ত হয়েছেন গুণী অভিনেতা শহীদুজ্জামান সেলিম। তিনি এতে নেতিবাচক চরিত্রে অভিনয় করবেন। এ তথ্য জানিয়েছেন পরিচালক অনন্য মামুন।

অনন্য মামুন বলেন, ‘‘নবাব এল.এল.বি’ একটি বিগ বাজেটের সিনেমা। এর কাস্টিংয়ে থাকছেন বড় বড় শিল্পীরা। শহীদুজ্জামান সেলিম একজন বড় মাপের শিল্পী। তিনি এতে নেগেটিভ চরিত্রে অভিনয় করবেন।’’

সেলিব্রিটি প্রোডাকশনের ব্যানারে নির্মাণাধীন এই সিনেমায় শাকিব খানের বিপরীতে মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া অভিনয় করছেন। গতকাল এর দৃ্শ্যধারণ শুরু হয়েছে। করোনা সংক্রমণের কারণে এতদিন সিনেমাটির শুটিং শুরু করতে পারেননি নির্মাতা।

বাংলাধারা/এফএস/টিএম/ইরা

আরও পড়ুন