বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামের ষোলশহরের নাজিরহাট সেকশনের রেল লাইনের দুই পাশে সেমিপাকা ও আধা সেমিপাকা মিলিয়ে ৩৫০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় ১ একর জায়গা উদ্ধার করা হয়।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক সাদেকুর রহমান ও ভূ-সম্পত্তি কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নেতৃত্ব দেন।
রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মাহবুবুর করিম জানান, নাজির হাট সেকশনে রেললাইনের দুইপাশে সেমিপাকা ও আধা সেমিপাকা মিলিয়ে ৩৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় ১ একর জায়গা দখলমুৃক্ত করা হয়।
অভিযানে পুলিশ ও আরএনবির ৮১ জন সদস্য অংশ নেন।
বাংলাধারা/এফএস/টিএম












