পটিয়া প্রতিনিধি »
চট্টগ্রাম পটিয়া উপজেলায় শ্রিধাম দাস (৪৯) নামের এক সাধু ১০ দিন ধরে নিখোঁজ হওয়ার পর উদ্ধার করেছে পটিয়া থানা পুলিশ।
জানা গেছে, রোববার (৩০ আগস্ট) দিবাগত রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানা পুলিশ আনোয়ারা উপজেলার পড়ৈকোড়া ইউনিয়নের শিলালিয়া গ্রামের একটি কালি মন্দির হতে হাফ পেন্ট পরিহিত অবস্থায় তাকে উদ্ধার করেছে।
তিনি উপজেলার শোভনদন্ডি ইউনিয়নের ৩নং ওয়াডের কুরাংগিরী এলাকার জলদাস পাড়ার হরিসাধন দাসের ছেলে ।
পারিবারিক ও পটিয়া থানায় নিখোঁজ ডায়েরি সূত্রে জানা যায়, গত ২১ আগস্ট সে পরিবারের কাউকে কিছু না জানিয়ে নিরুদ্দেশ হন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর সবশেষে পটিয়া থানায় একটি ডায়েরি করেন তার বাবা হরি সাধন দাশ। পরে পটিয়া থানার একটি টিম তাকে উদ্ধারের জন্য চেষ্টা শুরু করেন।
এ ব্যাপারে পটিয়া থানার উপ-পরিদর্শক মোরশেদ আলম জানান, শ্রীধাম দাশ নামের একজন সাধু দশ দিন আগে নিখোঁজ হন। তাকে উদ্ধার করতে গতকাল মধ্যরাতে আনোয়ারা উপজেলার পড়ৈকোড়া এলাকার একটি মন্দির হতে উদ্ধার করে এনে তার পরিবারের কাছে হস্তান্তর করি।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












