আনোয়ারা প্রতিনিধি »
আনোয়ারায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৩‘শ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে আনোয়ারা থানা পুলিশ।
সোমবার (৩১ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার চাতরী চৌমুহনী বাজারের নুরে মদিনা হোটেলের ২য় তলা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা শিকলবাহা এলাকার মৃত নুর আহাম্মদের পুত্র মো. দিদার (৩৫) ও মো. ইউসুফের পুত্র মো. আবুল কালাম (২৪)৷
আনোয়ারা থানার পুলিশ উপ-পরিদর্শক আবুল ফারেজ জুয়েল বলেন, চাতরী চৌমুহনী বাজারে নুরে মদিনা হোটেলের ২য় তলায় দুজন মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে। এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ১৩০০ পিস ইয়াবা নিয়ে দুজনকে গ্রেফতার করা হয়। ইয়াবার আনুমানিক মূল্য ৩ লক্ষ ৯০ হাজার টাকা।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ বলেন, এ ঘটনায় থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে আদলতে প্রেরণ করা হয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












