২১ মার্চ ২০২৬

লোহাগাড়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

লোহাগাড়া প্রতিনিধি »

চট্টগ্রামের লোহাগাড়ায় মো. নুরুল কাদের (৪৫) নামে ৬ মাসের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত নুরুল কাদের উপজেলার চুনতি ইউনিয়নের সুফিনগর আশ্রয়ন প্রকল্প এলাকার মৃত আব্দুল মোনাফের পুত্র।

সোমবার (৩১ আগস্ট) রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এবং মঙ্গলবার (১ সেপ্টেম্বর) চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, নুরুল কাদের মাদক মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।সে দীর্ঘদিন ধরে কৌশলে পালিয়ে বেড়াচ্ছিল। এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১১টার দিকে থানার ওসি জাকের হোসাইন মাহমুদের নির্দেশে চুনতি পুলিশ ফাঁড়ির এসআই রেজোয়ানুল হক ও এএসআই ইউনুছের নেতৃত্বে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন