২১ মার্চ ২০২৬

চট্টগ্রামে নতুন করে ৮২ জনের করোনা শনাক্ত

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৮৪৭ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৮২ জন; এর মধ্যে ৬৩ জন নগরের ও ১৯ জন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে ১৭ হাজার ১৯২ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১২ হাজার ২৬১ জন নগরের ও ৪ হাজার ৯৩১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের উপজেলা পর্যায়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৭৩ জন; এর মধ্যে ১৮৯ জন নগরের ও ৮৪ জন উপজেলার বাসিন্দা।

বুধবার (২ সেপ্টেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।তিনি জানান, গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৫৭ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১৮ জনের ও উপজেলার ১৩ জনের করোনা মিলেছে।

ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২১৩ জনের নমুনা পরীক্ষায় নগরের ৮ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২৩১ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১৫ ও উপজেলার ১ জনের করোনা মিলেছে।

চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়ে ৮২ জনের নমুনার মধ্যে নগরের ৫ ও উপজেলার ২ জনের করোনা শনাক্ত হয়েছে। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২৫ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের মধ্যে করোনার জীবাণু মিলেছে।

ইমপেরিয়াল হাসপাতালে ৯০ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৯ জনের মধ্যে করোনা পাওয়া গেছে। শেভরণে ৪৯ জনের নমুনা পরীক্ষায় নগরের ৮ ও উপজেলার ২ জনের করোনা মিলেছে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন