২১ মার্চ ২০২৬

আজ প্রণব মুখার্জির জন্য রাষ্ট্রীয় শোক

বাংলাধারা ডেস্ক »

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে আজ বুধবার বাংলাদেশে এক দিনের রাষ্ট্রীয় শোক পালিত হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

এ উপলক্ষে আজ বাংলাদেশের সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

ভারতের ত্রয়োদশ প্রেসিডেন্ট প্রণব মুখার্জি সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন