বাংলাধারা প্রতিবেদন»
বন্দর নগরীর পতেঙ্গা ১৪ নম্বর ঘাটের কাছে ইনকন্ট্রেড কনটেনার ডিপুতে পাওয়ার ট্যাংক বিস্ফোরণে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ডিপুর ভেতরে গাড়ির তেলের ট্যাংক ওয়েল্ডিং করার সময় বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে।
তবে নিহত শ্রমিকদের নাম ঠিকানা এখনো জানা যায়নি। পতেঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ইনকন্ট্রেড কনটেনার ডিপুর একটি গাড়িতে তেলের ট্যাংক ওয়েল্ডিং মেশিন দিয়ে মেরামতের সময় বিস্ফোরণ হয়। বিস্ফোরণে ঘটনাস্থলেই তিন শ্রমিকের দেহ পুড়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়। তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বাংলাধারা/এফএস/এএ












