২১ মার্চ ২০২৬

বান্দরবানে ‘যুবলীগ নেতা’ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

বান্দরবান প্রতিনিধি »

বান্দরবান সদর উপজেলা বাগমারা জামছড়ি ইউনিয়নের যুবলীগের সাংগঠনিক সম্পাদক মং চিং উ মারমাকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবলীগ।

বুধবার (২ আগস্ট) সকালে বান্দরবান জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে যুবলীগের আয়োজনে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বান্দরবান মুক্তমঞ্চ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

জেলা যুবলীগের আহ্বায়ক কেলুমং মারমার সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন- বান্দরবান জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, সাধারণ সম্পাদক ইসলাম বেবিসহ সকল অঙ্গসংগঠন।

অতিথিরা বলেন, সম্প্রীতির যারা নিশংস হত্যাকাণ্ডের এর মাধ্যমে অশান্ত করে তুলছে তাদেরকে কোন ছাড় দেওয়া হবে না। তারা নির্দিষ্ট লক্ষ প্রণয়ন করে আওয়ামী সংগঠনের সকল নেতৃবৃন্দকে একে একে হত্যা করছে । কিন্তু এ হত্যাকাণ্ড দিয়ে আওয়ামী লীগকে দামিয়ে রাখা যাবে না। যারা এ হত্যাকাণ্ড, গুম, রাহাজানি, চালিয়ে বান্দরবানের সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে তাদেরকে গ্রেফতার করে কঠোর শাস্তির মাধ্যমে বান্দরবানের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান নেতৃবৃন্দ।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন