২১ মার্চ ২০২৬

ফেনীতে অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

বাংলাধারা প্রতিবেদন »

ফেনীতে অভিযান চালিয়ে ১ টি ওয়ান শুর্টারগানসহ একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাশকুর রহমান।

আটককৃত মো. তাজুল ইসলাম (২৯) ফেনী জেলার ধর্মপুর এলাকার মরহুম ইসহাক মিয়ার পুত্র।

মো. মাশকুর রহমান বলেন, ফেনী জেলার পরশুরাম থানাধীন ডাকবাংলা চৌরাস্তা মোড়স্থ মেসার্স খন্ডল ষ্টোরের সামনে পাকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থানের কথা জানতে পেরে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল ওই স্থানে অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ধাওয়া করে মো. তাজুল ইসলামকে আটক করে।

পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার দেখানো ও সনাক্ত মতে আসামীর নিজ হেফাজতে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশী করে ১টি ওয়ান শুর্টারগানসহ তাকে গ্রেফতার করা হয়।

আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে আরও জানায়, সে দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্র ব্যবহার করে ফেনী জেলার বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম করে আসছে।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফেনী জেলার পরশুরাম থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন