২১ মার্চ ২০২৬

পতেঙ্গায় ট্যাংকার বিস্ফোরণে দগ্ধ আরও এক শ্রমিকের মৃত্যু

বাংলাধারা প্রতিবেদন »

বন্দর নগরীর পতেঙ্গায় ১৪ নম্বর ঘাটের কাছে ইনকন্ট্রেড কনটেইনার ডিপোতে পাওয়ার ট্যাংক বিস্ফোরণে আহত আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে ৪ জন শ্রমিকের মৃত্যু হলো এ ঘটনায়।

বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঢাকার একটি হাসপাতালে মো. রবিউল নামে ওই শ্রমিকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন চমেক বার্ন ইউনিটের সহকারী অধ্যাপক ডা. মো. এস খালেদ। তিনি জানান, আহত রবিউলের ৯৫ শতাংশ পুড়ে যাওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছিল।

এর আগে বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ডিপুর ভেতরে গাড়ির তেলের ট্যাংক ওয়েল্ডিং করার সময় বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে।

উল্লেখ্য, ইনকন্ট্রেড কনটেনার ডিপুর একটি গাড়িতে তেলের ট্যাংক ওয়েল্ডিং মেশিন দিয়ে মেরামতের সময় বিস্ফোরণ হয়। বিস্ফোরণে ঘটনাস্থলেই তিন শ্রমিকের দেহ পুড়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়। এ নিয়ে ৪ জন শ্রমিকের মৃত্যু হলো এ ঘটনায়।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন