২১ মার্চ ২০২৬

আমিরাতে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

আবদুল আলীম সাইফুল, আমিরাত »

সংযুক্ত আরব আমিরাতে আবারো বেড়ে চলেছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় ৮০ হাজার মানুষের শরীরে করোনা পরীক্ষা করে ৭৩৫ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে ও ৫৩৮ জন সুস্থ হয়ে উঠেছেন এবং মৃত্যু বরণ করেছে ৩ জন।

বুধবার (২ সেপ্টেম্বর) আমিরাত স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

এর আগে আরব আমিরাতে অনেকটা নিয়ন্ত্রণে আসে কিন্তু হঠাৎ করে সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারের পক্ষ থেকে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে আমিরাতে সর্বমোট আক্রান্তের সংখ্যা ৭১৫৪০ জন, মৃত্যুবরণ করেছেন ৩৮৭ জন আর চিকিৎসা সেবার মাধ্যমে সুস্থ হয়েছেন ৬২০২৯ জন। আমিরাতে এ পর্যন্ত সর্বমোট ৭.২ মিলিয়ন মানুষের করোনা টেস্ট সম্পন্ন হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে গত সপ্তাহে গণমাধ্যমকে জানানো হয়েছে যে এভাবে সংক্রমণ বাড়তে থাকলে আবারো কিছু কিছু এলাকায় জীবাণুনাশক স্প্রে করা হতে পারে সেই সাথে লকডাউনের মত কঠোর কর্মসূচী আসতে পারে।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন