আনোয়ারা প্রতিনিধি »
আনোয়ারায় বিপুল পরিমাণ বিদেশি মদসহ একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত ওই ব্যক্তি স্থানীয় আলী আকবরের পুত্র মো. ইসমাইল (৫০)।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া এলাকা থেকে মদগুলো উদ্বার করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে খোদ্দ গহিরা এলাকার অপর মাদক ব্যবসায়ী মো. জাহাঙ্গীর পালিয়ে যায়।
থানা সূত্রে জানা যায়, বঙ্গোপসারের জাহাজ থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ এনে চুন্নাপাড়া এলাকায় বিক্রির জন্য মজুদ করেছে এমন সংবাদ পায় পুলিশ। আনোয়ারা থানার এসআই মোবরক সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক উদ্বারো অভিযান চালায়। এসময় মো. ইসমাইল প্রকাশ ইনশাল্লাহ ফকিরের বাড়ির সামনের কাচারি ঘর থেকে ১৩২ বোতল মদসহ তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এসময় মো. জাহাঙ্গীর নামের অপর মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। উদ্বারকৃত মাদকের মূল্য প্রায় ১৩ লাখ টাকা।
আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ বলেন, গোপনে সংবাদ পেয়ে পুলিশ বিদেশি মদসহ একজনকে আটক করেছে। অপরজন পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এএ












