১৩ মার্চ ২০২৬

পটিয়ায় ইয়াবা কারবারিসহ ৩ জন আটক

পটিয়া প্রতিনিধি »

পটিয়ায় এক ইয়াবা কারবারির বাড়িতে অভিযান চালিয়ে চিহ্নিত ইয়াবা কারবারিসহ তিন জনকে আটক করা হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৫ টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম ‘খ’ সার্কেল (পটিয়া) এর অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে এই তিন জনকে আটক করা হয়।

আটককৃতরা হল- চট্টগ্রাম পটিয়ার দক্ষিনঘাটা এলাকার মরহুম আবুল কালামের ছেলে একাধিক মাদক মামলার আসামী মো. হাসান (২৫) ও ওই এলাকার মো. আবু জাহেদ চৌধুরীর ছেলে মো. মন্জুর আলম (৩০) এবং পটিয়ার বাহুলী এলাকার সোনালী মিয়ার ছেলে ইউসুফ মোহাম্মদ ফরহাদ (১৯)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা উভয়েই পটিয়ার বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি করে থাকে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় চট্টগ্রাম ‘খ’ সার্কেল (পটিয়া) সূত্রে জানা যায়, শনিবার (৬ সেপ্টেম্বর) পেনশন ইয়াবা কারবারিকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২১০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রিত ৫০০০/- টাকাসহ তাদের আটক করা হয়।

আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পটিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ