২৬ সেপ্টেম্বর ২০২৬

বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বোয়ালখালী প্রতিনিধি »

বোয়ালখালীতে পানিতে ডুবে ইব্রাহীম নামে ৩ বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।

শিশু ইব্রাহীম বোয়ালখালী উপজলার আহল্লা কড়লডেঙ্গা ইউনিয়নের মধ্যম কড়লডেঙ্গা গ্রামের জাহেদুর মাস্টার বাড়ির আজিজুল হকের ছেলে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১ টার সময় বাড়ির পাশে ছেলে মেয়েদের সাথে খেলতে গিয়ে বাড়ি না আসায় খোঁজাখুজি শুরু করেন। খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরে ইব্রাহীমের লাশ ভেসে উঠতে দেখা যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে বাড়িতে নিয়ে তার লাশ দাপন করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য মাহমুদুল করিম।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন