বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম বন্দরে জাহাজের হ্যাজ (খোপ) বন্ধ করার সময় পিছলে পড়ে এক ফিলিপাইনের নাবিকের মৃত্যু হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বন্দরে অবস্থানরত এমভি ‘তালিয়া এইচ’ জাহাজের হ্যাজ (খোপ) বন্ধ করার সময় পিছলে পড়ে এই ফিলিপাইনের নাবিকের মৃত্যু হয়।
জানা গেছে, জোয়েল ডি ব্রেন্ডা (৩৫) নামের ওই নাবিক জাহাজের হ্যাজ কাভার বন্ধ করার সময় পা পিছলে নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ওই জাহাজের প্রিন্সিপালের (মালিকপক্ষ) নির্দেশনা অনুযায়ী নাবিকের মরদেহ নিজ দেশে ফেরত বা এখানে ধর্মীয় রীতি অনুযায়ী সৎকার করা হবে।
বাংলাধারা/এফএস/এএ












