২০ মার্চ ২০২৬

করোনার ধাক্কায় স্থগিত রিয়ালের ম্যাচ

বাংলাধারা ডেস্ক » 

করোনাভাইরাসের ধাক্কা আবারও লেগেছে স্পেনে। নতুন মৌসুম শুরুর আগে প্রস্তুতি ম্যাচ খেলার কথা রিয়াল মাদ্রিদের। প্রতিপক্ষ রায়ো ভায়োকানো। ভায়োকানোর হোম ভেন্যু ভালদেবেবাসে আজ (বুধবার) স্থানীয় সময় দুপুরে মুখোমুখি হওয়ার কথা ছিল রিয়াল এবং ভায়োকানোর।

কিন্তু দর্শকশূন্য স্টেডিয়ামেও করোনার ভয়ে ম্যাচ আয়োজন করতে পারছে না রিয়ার এবং ভায়োকানো। করোনাভাইরাসের কারণে ম্যাচটি স্থগিত ঘোষণা করতে বাধ্য হয় আয়োজকরা।

মাদ্রিদ ভিত্তিক জনপ্রিয় ক্রীড়া দৈনিক মার্কা জানতে পেরেছে, মূলতঃ রায়ো ভায়োকানোর একজন খেলোয়াড়কে নিয়েই সৃষ্ট সমস্যার কারণেই ম্যাচটি স্থগিত ঘোষণা করা হয়। মূল কারণ হচ্ছে, ভায়োকানোর ওই খেলোয়াড়ের করোনা টেস্ট করা হয়েছে। কিন্তু এখনও তার রিপোর্ট হাতে পাওয়া যায়নি। সে কি নেগেটিভ না পজেটিভ- তাও বলা যাচ্ছে না।

সুতরাং, রিয়াল মাদ্রিদ কিংবা রায়ো ভায়োকানো- কেউই চাচ্ছে না ঝুঁকি নিতে। এ কারণেই মূলতঃ ম্যাচটি স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

দুই ক্লাবের এই ম্যাচটি ছিল প্রস্তুতিমূলক। অনুষ্ঠিত হওয়ার কথা দর্শকশূন্য স্টেডিয়ামে এবং সেখানে মিডিয়ারও প্রবেশ ছিল নিষিদ্ধ। ২০ সেপ্টেম্বরের আগে রিয়ালের নতুন মৌসুম শুরু হচ্ছে না। অন্য দিকে আগামী রোববারই প্রথম লা লিগার ম্যাচে রিয়াল মায়োরকার মুখোমুখি হতে যাচ্ছে রায়ো ভায়োকানো।

বাংলাধারা/এফএস/ইরা

আরও পড়ুন