১৩ মার্চ ২০২৬

বশরত নগর স্কুলের সভাপতি হলেন দিদারুল আলম

বোয়ালখালী প্রতিনিধি »

বোয়ালখালী পৌরসভার বশরত নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন তরুণ সমাজ সেবক ব্যবসায়ী দিদারুল আলম।

গত ১০ সেপ্টেম্বর পৌর প্যানেল মেয়র মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় কমিটির অন্যান্য সদস্যদের গোপন ব্যালেট ভোটে তিনি নির্বাচিত হন।

এতে রিটার্নিং কর্মকর্তা ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা বিকাশ ধর, প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন সফিকুন্নেছা ও সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন মনোয়ারা বেগম।

এর আগে কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হন ইকবাল হোসেন তালুকদার, সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন দাশগুপ্ত, সদস্য রওশন আক্তার, রীনি বড়ুয়া, মুজিবুর রহমান, জয়নুল আবেদীন, সত্যেন্দ্রনাথ বড়ুয়া, নুরুন্নাহার বেগম, বর্তিকা বড়ুয়া ও জাহিনুর বেগম।

দিদারুল আলম প্রবীণ আওয়ামীলীগ নেতা ও বশরত নগর বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি মরহুম নুরুল আবছার সওদাগরের সুযোগ্য সন্তান।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ