বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন এলাকায় ক্রেনের সাহায্যে ট্রাক থেকে মালামাল নামানোর সময় বিদ্যুতায়িত হয়ে ক্রেন অপারেটরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে পাহাড়তলী থানার সিডিএ মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গোলাম রাইসুল ইসলাম লিটন (২৩) দিনাজপুরের সাদেকুল ইসলামের ছেলে।
জানা গেছে, ক্রেন দিয়ে ট্রাক থেকে মালামাল নামানোর সময় পাশে থাকা বিদ্যুতের ১১ হাজার ভোল্টের তারের সংস্পর্শে আসে। এতে পুরো ক্রেনটি বিদ্যুতায়িত হয়ে গেলে ঘটনাস্থলেই মারা যায় ক্রেন অপারেটর। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় থানায় হস্তান্তর করে।
বাংলাধারা/এফএস/এএ












