বাংলাধারা প্রতিবেদন »
মুজিববর্ষ উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগের ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়ন ছাত্রলীগ।
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের নির্দেশনায় বৃক্ষরোপণ কর্মসূচিতে পুরানগড় ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির ও বৌদ্ধ বিহার প্রাঙ্গণে এই বৃক্ষরোপণ করা হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল নয়টা থেকে শুরু করে বিকাল ৩টা পর্যন্ত এই বৃক্ষরোপণ কর্মসূচী পালন করে পুরানগড় ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের কর্মসংস্থান বিষয়ক উপ-সম্পাদক হোসাইন মুহাম্মদ এরশাদের সহায়তায় পুরানগড় ইউনিয়নের বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান স্কুল, মসজিদ, মন্দির ও বৌদ্ধ বিহারে প্রায়ই দুইশত ফলজ, ভেজষ বৃক্ষ রোপণ ও বিতরণ হয়।
এসময় পুরানগড় ইউনিয়ন ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক, প্রগতিশীল সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম, স্মরণ বড়ুয়া, তাহসিন পিপলু, জিহাদুল ইসলাম জিহাদ, শেখ রাসেল, মো. ফসসাল, মো. সৌরভ, মো. ফারুক, মো. রুবেল, মো আরফাত, রিয়াত হোসেন, সানিভ, সিকাত, মো. আসিফ, রুপক দাশ প্রমুখ।
বাংলাধারা/এফএস/এএ












