২৯ মার্চ ২০২৬

আইসিইউতে আল্লামা শফী

বাংলাধারা প্রতিবেদন »

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার মধ্যরাতে হাটহাজারী মাদরাসা থেকে অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয় তাকে। পরে হাসপাতালের তৃতীয় তলার আইসিইউ’র ৮ নম্বর বেডে ভর্তি করা হয় হেফাজতের আমিরকে।

তার চিকিৎসায় গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সহকারী পরিচালক ডা. আফতাবুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, শফী হুজুর হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছেন। তার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বর্তমানে তার অবস্থা উন্নতির দিকে।

এর আগে ছাত্র বিক্ষোভের মুখে গতকাল রাতে চট্টগ্রামের হাটহাজারী মাদরাসার মহাপরিচালকের পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ান হেফাজতের আমির। রাতে মাদরাসার মজলিসে শূরার বৈঠকে আল্লামা শফী তার এ সিদ্ধান্তের কথা জানান। তবে তিনি উপদেষ্টা হিসেবে থাকবেন।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন