বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামে আরও ৬০ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৮ হাজার ২৪৪ জন হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান। তিনি জানান, চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৮৯১ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৬০ জন; এর মধ্যে ৪৩ জন নগরের ও ১৭ জন উপজেলার বাসিন্দা।
চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ১৮ হাজার ২৪৪ জনের মধ্যে ১৩ হাজার ৪৩ জন নগরের ও ৫ হাজার ২০১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের করোনায় কারও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৮৪ জন; এর মধ্যে ১৯৬ জন নগরের ও ৮৮ জন উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন জানান, গতকাল শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১০২ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৪ ও উপজেলার ১২ জনের করোনা মিলেছে। ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৩৬৪ জনের নমুনা পরীক্ষায় নগরের ১০ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৫৮ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১৫ ও উপজেলার ১ জনের করোনা মিলেছে। চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়ে ১২০ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৩ জনের করোনা পাওয়া গেছে।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১৫ জনের নমুনা মধ্যে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। ইমপেরিয়াল হাসপাতালে ১০২ জনের নমুনার মধ্যে নগরের ৯ জনের করোনা পাওয়া গেছে। এছাড়া শেভরণে ৩০ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৩ ও উপজেলার ১ জনের করোনা মিলেছে।
বাংলাধারা/এফএস/এএ












