বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম থেকে মুন্সিগঞ্জের মুক্তারপুরে যাওয়ার পথে ভাসান চরের অদূরে বঙ্গোপসাগরে ক্লিংকারবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে।
সোমবার বেলা ১১টার দিকে ভাসানচরের অদূরে বঙ্গোপসাগরে ক্লিংকারবোঝাই ‘টিটু-১৯’ নামে লাইটার জাহাজটি ডুবে যায়।
জানা গেছে, আবুল খায়ের গ্রুপের মালিকানধীন জাহাজটি ডুবে যাওয়ার পর জাহাজের ১৩ নাবিককে উদ্ধার করা হয়েছে। জাহাজটিতে আনুমানিক ১ হাজার ৩০০ টন ক্লিংকার রয়েছে বলে জানা গেছে। জাহাজ ডুবে যাওয়ায় এই ক্লিংকার পানিতে ভিজে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
বাংলাধারা/এফএস/এএ












