লোহাগাড়া প্রতিনিধি »
চট্টগ্রামের লোহাগাড়ায় এক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে টানা ৮ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর মোহাইমিনুল ইসলাম (২৫) নামের এক তরুণ মারা গেছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। সে পূর্ব লোহাগাড়া লিচু মিয়াজী ঘাটার আব্দুর রশিদের পুত্র।
মোহাইমিনুল ইসলামের বড় ভাই মোহাম্মদ হোসেন সাদ্দাম বলেন, ৭ দিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শত চেষ্টার পরও আমার ভাই মোহাইমিনুল ইসলামকে বাঁচানো গেলনা।
উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর দুপুরে মোহাইমিনুল ও তার বন্ধু শাহাদত মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে সড়ক দুর্ঘটনার শিকার হন।এসময় তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হলে সেখানে ঘটনার দিন শাহাদত মারা যান।
বাংলাধারা/এফএস/এএ












