২০ মার্চ ২০২৬

নগরীতে ৩০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম নগরীর বন্দর উত্তর আবাসিক এলাকা থেকে ৩০০ অবৈধ দোকানপাট, স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালতের।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অথরাইজড অফিসার গৌতম বাড়ৈ এ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন।

পুলিশ ও আনসারের সহায়তায় পরিচালিত অভিযানে ২০ জন শ্রমিকসহ ২টি পে লোডার ব্যবহার করা হয়। অভিযানকালে বন্দরের সহকারী ভূমি ব্যবস্থাপক মুহাম্মদ শিহাব উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট গণমাধ্যমকে বলেন, বন্দর চ্যানেল জাহাজ চলাচলে নৌযান কর্তৃক প্রতিবন্ধকতা অপসারণ, কেপিআই এলাকায় অবৈধ অনুপ্রবেশ বন্ধসহ বন্দরের নিজস্ব জায়গা দখল, অবৈধ স্থাপনা, দোকানপাট গড়ে তোলার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। আজ উত্তর আবাসিক এলাকার ৩ একর জায়গা উচ্ছেদ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন