১৩ মার্চ ২০২৬

এবারের নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান হচ্ছে না

আন্তর্জাতিক ডেস্ক »

অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে বাতিল হল এই বছরের নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান। আয়োজকরা মঙ্গলবার জানিয়েছেন, এ বছরের নোবেল পুরস্কার বিজয়ীরা তাদের পদক এবং সনদ স্টকহোমের কনসার্ট হলে উপস্থিত হয়ে নয় বরং নিজ নিজ দেশে থেকে গ্রহণ করবেন।

রয়টার্স জানিয়েছে, তারা নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান ডিসেম্বরে টেলিভিশনে প্রচারিত অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন করবে। প্রয়োজনে প্রাইজ দেওয়ার ক্ষেত্রে বিজয়ীদের নিজ নিজ দেশের হাইকমিশনের সহায়তা নেওয়া হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

নোবেল ফাউন্ডেশনের চেয়ারম্যান লারস হাইকেনস্টেনের বরাতে রয়টার্স জানিয়েছে, তারা ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে এবার তাদের ঐতিহ্যবাহী এই পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে না।

তিনি বলেন “প্রত্যেক বিজয়ী সুইডিশ দূতাবাসের মাধ্যমে অথবা যে প্রতিষ্ঠানে কাজ করেন সেখান থেকে তাদের পুরস্কার বুঝে পাবেন।”

এর আগে নোবেল ফাউন্ডেশন প্রথাগত নোবেল ভোজ বাতিল করেছিল, যেটিকে তাদের বার্ষিক উৎসবের এক ধরনের মহাসমাপ্তি হিসেবে চিহ্নিত করা হয়। ১৯৫৬ সালের পর এই প্রথম ভোজসভা বাতিলের ঘটনা ঘটল বলে জানিয়েছে রয়টার্স।

তাছাড়া দ্বিতীয় বিশ্ব যুদ্ধের কারণে এর আগে ১৯৪৪ সালে নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান স্থগিত করা হয়েছিল, যা পরবর্তীতে ১৯৪৫ সালে অনুষ্ঠানের মাধ্যমে প্রদান করা হয়।

উল্লেখ্য, এ বছরের নোবেল প্রাইজ চিকিৎসা বিজ্ঞান, পদার্থ, রসায়ন, সাহিত্য, অর্থনীতি এবং শান্তিতে অক্টোবরের ৫-১২ তারিখের মধ্যে ঘোষণা করা হবে।

এ পর্যন্ত সুইডেনে ৫,৮৫০ জনেরও বেশী মানুষ কোভিড-১৯ মহামারীতে মারা গেছে।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ