সীতাকুণ্ড প্রতিনিধি »
‘সাংবাদিকদের লিখনির মাধ্যমে সমাজে উন্নয়ন ঘটেছে এবং উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’
সীতাকুণ্ডে উগ্রবাদ ও সহিংসতা মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে ইপসার এক ওরিয়েন্টেশন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী এসব কথা বলেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বুধবার সকাল ১১টায় সীতাকুণ্ড পৌরসভাস্থ স্টেশন সংলগ্ন ইপসা কোর প্রোগ্রাম অফিস বীর মুক্তিযোদ্ধা ডা. এখলাছ উদ্দীন মিলনায়তনে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
ইপসা সিভিক-কনসোর্টিয়াম এর আয়োজনে ও গ্লোবাল কমিউনিটি এনগেইমেন্ট এন্ড রিজিলিয়েন্স ফান্ড’র (জিসিইআরএফ) সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সীতাকুণ্ড প্রেসক্লাব সাবেক সভাপতি এম সেকান্দর হোসাইন।
প্রকল্পের ফিল্ড ফেসিলেটটর মো. শওকতের সঞ্চালনায় ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাব সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী।
জনগণের সামাজিক সম্পৃক্ততার মাধ্যমে উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধ প্রকল্প আওতায় অনুষ্ঠানে প্রকল্প সম্পর্কে ধারণা দেন ইপসার প্রোগ্রাম অফিসার সাহ্ সুলতান শামীম ।
এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের এরিয়া ম্যানেজার মো. দিদারুল ইসলাম হীরুসহ ইপসার কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
বাংলাধারা/এফএস/এএ












