বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামে বিজিএমইএ আয়োজিত বিভিন্ন পোশক কারখানার মিড লেভেল কর্মকর্তাদের প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বার) নগরীর খুলশীস্থ বিজিএমইএর আঞ্চলিক কার্যালয়ের মাহাবুব আলী মিলনায়তনে ৫৫ প্রতিষ্ঠানের ৮০ জন মিড-লেভেল কর্মকর্তাকে প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।
সনদ প্রদান অনুষ্ঠানে কল কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, চট্টগ্রামের উপ মহাপরিদর্শক মো. আল আমীন বলেন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্প দেশের অর্থনীতি ও জিডিপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রপ্তানী বৃদ্ধির লক্ষে পোশাক শিল্প সংশ্লিষ্ট মিড লেভেল কর্মকর্তাগণসহ শ্রমিকদের প্রশিক্ষণের কোন বিকল্প নেই। প্রশিক্ষিতি জনশক্তিরাই দেশের অর্থনীতিতে ভূমিকা পালন করেন।
সভাপতিরে বক্তব্যে বিজিএমইএ’র পরিচালক এনামুল আজিজ চৌধুরী বলেন, দেশের পোশাক শিল্পের উন্নয়নের জন্য প্রশিক্ষিত মানব সম্পদের কোন বিকল্প নেই। আজকের প্রশিক্ষণ গ্রহণকারীরা স্ব-স্ব কারখানার অন্যান্যদের প্রশিক্ষিত করে মান সম্মত কারখানা তৈরিতে ভূমিকা রাখতে পারে।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজিএমই’র পরিচালক অঞ্জন শেখর দাশ, মোহাম্মদ আতিক, খন্দকার বেলায়েত হোসেন, মিরাজ ই মোস্তফা কায়ছার, বিজিএমই’র প্রাক্তন পরিচালক ও ক্লিফটন গ্রুপের সিইও এমডি এম মহিউদ্দিন চৌধুরী, ও প্রক্তন পরিচালক সাইফ উল্লাহ খান প্রমুখ।
বাংলাধারা/এফএস/এএ












