১৩ মার্চ ২০২৬

চট্টগ্রাম সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামে বৃষ্টি আরও কয়েকদিন টানা থাকতে পারে। সেই সঙ্গে আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

চট্টগ্রামের কোথাও কোথায় অস্থায়ী দমকা হাওয়ার সঙ্গে মাঝারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ, দক্ষিণ পূর্ব দিকে থেকে ঘণ্টায় ১২-১৮ কিলোমিটার বেগের বাতাস ৪০-৫০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।

বন্দরনগরী চট্টগ্রামে অস্থায়ী দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে থেমে থেমে বৃষ্টিতে নগরের কয়েকটি নিম্নাঞ্চলে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।

জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৪ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে। সাগর কিছুটা উত্তাল থাকায় চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।এ ছাড়া নদী বন্দরে ১ নম্বর নৌ সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টিতে নগরের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা তৈরি হওয়ায় দুর্ভোগে পড়েছেন মানুষ। অনেকের নিচ তলার বাসা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ