১৩ মার্চ ২০২৬

সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ইউসুফের মতবিনিময় সভা

সীতাকুণ্ড প্রতিনিধি »

আসন্ন সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে পৌর মেয়র পদপ্রার্থী রোটারিয়ান মো. ইউসুফ স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে পৌরসদরস্থ সুপার মার্কেটের তৃতীয় তলায় প্রেসক্লাব কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় পৌর মেয়র পদপ্রার্থী মো. ইউসুফ বলেন, সীতাকুণ্ড পৌরসভা একটি প্রথম শ্রেণির পৌরসভা হলেও পৌরবাসীর কাঙ্খিত আশা পূরণ হয়নি। পৌরসদরে সুন্দর একটি বাজার থাকলেও বাজারের সৌন্দর্য নেই বললে চলে। বর্তমান কাঁচা বাজারটি বহুতল ভবন হতো তাহলে ক্রেতারা অনেক আনন্দে কেনাবেচা করতে পারতেন। কালক্রমে রূপসী সীতাকুণ্ড মলিন ও হতশ্রী হয়ে যাচ্ছে।

‘সার্বিকভাবে পৌরসভার কাঙ্খিত উন্নয়ন হয়নি। উন্নয়ন যা হয়েছে বা হচ্ছে তা গতানুগতিক, বিশেষ কোন উন্নয়ন পৌরবাসীর ভাগ্যে জোটেনি। যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা নেই। মদ,গাঁজা ও ইয়াবার আসক্ত হচ্ছে উঠতি বয়সী তরুণরা। তুচ্ছ বিষয়কে ঘিরে ঘটছে খুন-খারাবির মত ঘটনা। সামাজিক ভারসাম্য বিনষ্ট হতে চলেছে। সুবিচার প্রাপ্তির ক্ষেত্রে পৌরবাসীর মধ্যে অসন্তোষ লেগেই আছে।’

তিনি আরও বলেন, আমি যদি আওয়ামী লীগের মনোনয়ন পাই তাহলে পৌর সদরের কাঁচা বাজারকে বহুতল ভবন নির্মাণ করবো। রেলওয়ের ডেবার পাড়কে সুন্দর একটি বিনোদনের জন্য পার্ক গড়ে তোলা হবে। পৌরসভাসদরে ওয়াইফাই জোন গড়ে তোলা হবে। শুধু ট্রেড লাইসেন্স আর সালিস কেন্দ্র নয় সীতাকুণ্ড পৌরসভাকে একটি দূর্ণীতিমুক্ত করে পৌরবাসীর আশা আখাঙ্কার প্রাণ কেন্দ্র করার প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।

তিনি আরও প্রতিশ্রুতি দিয়ে বলেন, আমি নির্বাচিত হলে ২১টি সমস্যা পরিকল্পনা অনুসারে বাস্তবায়ন করবো। ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরো গতিশীল করা হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক পূর্বদেশ পত্রিকার সহ-সম্পাদক দেব দুলাল ভৌমিক, রোটারিয়ান ধন রঞ্জন রায়, সমাজ সেবক ও জেলা সাবেক কানুনগো মছিদ্দৌলা, বাঁশবাড়িয়া এলাকায় অবস্থিত আর আর টেক্সটাইল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক এসকান্দর হোসেন ও আওয়ামী লীগ নেতা মো. দিদারুল আলমসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ