বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৬১৪ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৫৫ জন। নতুন শনাক্তদের মধ্যে ৪৮ জন নগরের ও ৭ জন উপজেলার বাসিন্দা।
রোববার (১৮ অক্টোবর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান। তিনি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ২০ হাজার ১১০ জনের মধ্যে ১৪ হাজার ৬১৯ জন নগরের ও ৫ হাজার ৪৯১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩০১ জন; এর মধ্যে ২০৮ জন নগরের ও ৯৩ জন উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন জানান, গতকাল শনিবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ১৯৭ জনের নমুনা পরীক্ষায় ৯ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২১৩ জনের নমুনা পরীক্ষা করে ২০ জনের করোনা মিলেছে। চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়ে ৩৭ জনের নমুনার মধ্যে ৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৬৭ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের দেহে জীবাণুটি শনাক্ত হয়নি। শেভরণে ৯৫ জনের নমুনার মধ্যে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। মা ও শিশু হাসপাতালে ৫ জনের নমুনার মধ্যে ২ জনের করোনা শনাক্ত হয়েছে।
বাংলাধারা/এফএস/এএ












