২৯ মার্চ ২০২৬

মিরসরাইয়ে ‘বিলুপ্ত’ কমিটির দেয়া ‘পকেট কমিটি’ বিলুপ্ত ঘোষণা

মিরসরাই প্রতিনিধি »

শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১ টায় চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিলুপ্ত ঘোষণা করা হয় মিরসরাই উপজেলা ছাত্রলীগের কমিটি। ওইদিন সন্ধ্যায় বিলুপ্ত কমিটির সভাপতি সম্পাদকের সাক্ষরিত উপজেলা ছাত্রলীগের প্যাডে দুইটি ইউনিয়নে ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। যেগুলো হলো- ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ এবং ৮নং দূর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগ।

আজ রোববার (১৮ অক্টোবর) দুপুর ১ টায় নবনির্বাচিত কমিটির আহ্বায়ক এবং যুগ্ম-আহ্বায়কদের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংগঠনিক বহিভূর্ত কারণ দেখিয়ে ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ এবং ৮নং দূর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং পূর্বের কমিটির মাধ্যমে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার নির্দেশ দেয়া হয়।

উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা বলেন, বিলুপ্ত হয়ে যাওয়া কমিটি যদি কোনো ইউনিটের কমিটি দেয় সে কমিটির কোনো গ্রহণযোগ্যতা নেই এবং এটি সাংগঠনিক বহির্ভূত।

তিনি আরও বলেন, বিগত ৫ বছরে ছাত্রলীগের যে সুনাম বিনষ্ট হয়েছে সে সুনাম ফিরিয়ে আনার জন্য মিরসরাইয়ে সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আমাদেরকে উপজেলা ছাত্রলীগের দায়িত্ব দেন। এখানে কারো অপরাজনীতি করার সুযোগ নেই।

উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক একরামুল হক সোহেল বলেন, রাতের আঁধারে পকেটে কমিটি মিরসরাইয়ে হওয়ার আর কোনো সুযোগ নেই। কমিটি করতে হলে সাংগঠনিক গঠনতন্ত্র অনুযায়ী করতে হবে। সাংগঠনিক গঠনতন্ত্র বহির্ভূত হওয়ার আমরা দুইটি পকেট কমিটি বিলুপ্ত ঘোষণা করেছি।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ