২৯ মার্চ ২০২৬

নিরপেক্ষ ভোট অনুষ্ঠানের শঙ্কায় স্বতন্ত্র প্রার্থী মোস্তফিজুর

লোহাগাড়া প্রতিনিধি »

চট্টগ্রামের লোহাগাড়ায় তিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমিরাবাদ ইউনিয়নে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার দাবি জানিয়ে সাংবাদ সম্মেলন করেছেন চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোস্তফিজুর রহমান চৌধুরী।

রোববার (১৮ অক্টোবর) বিকাল ৩ টায় আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটা এলাকায় তার নির্বাচনী কার্যালয়ে এই সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে তিনি নির্বাচনে তার প্রতিদ্বন্ধী চেয়ারম্যান পদপ্রার্থী এসএম ইউনুচের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেছেন। তিনি আংশকা প্রকাশ করে বলেন, আমিরাবাদ ইউনিয়ন পরিষদের আগামী ২০ অক্টোবর নির্বাচনে এক তরফা হবে। চেয়ারম্যান পদপ্রার্থী এসএম ইউনুচ এ পর্যন্ত আচরণবিধি লঙ্ঘন করে প্রচার-প্রচারণা চালিয়েছেন।

‘বিধি-বিধান উপেক্ষা করে নির্বাচনী কার্যালয় পরিচালনা করেছেন। ভোটারদের হুমকি দিচ্ছেন। কয়েকটি সেন্টারে তাঁর নিজস্ব লোক দিয়ে ব্যালট ছিনতাইয়ের আংশকা প্রকাশ করেছেন। নির্বাচনের দিন বহিরাগত লোকজন এসে ভোট ডাকাতির আংশকায় রয়েছেন তাঁর ভোটাররা।’ বলেন মুক্তিযোদ্ধা মোস্তফিজুর রহমান।

এ ব্যাপারে তিনি মৌখিকভাবে লোহাগাড়া উপজেলা নির্বাচন অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও লোহাগাড়া থানার অফিসার ইনচার্জকে অবহিত করেছেন। আমিরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে তিনিই চেয়ারম্যান নির্বাচিত হবেন বলে মনে করেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন বীর মুক্তিযোদ্ধা চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তফিজুর রহমান চৌধুরী।

এ সময় বীর মুক্তিযোদ্ধা আব্দুল শুক্কুর, বীর মুক্তিযোদ্ধা দীনবন্ধু দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আহমদ ও স্থানীয় বিজন বিহারী ভট্টাচার্য্যসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ