সীতাকুণ্ড প্রতিনিধি »
সীতাকুণ্ডের মান্দারীটোলা গ্রামে লরি চাপায় ফিরোজা বেগম (৩২) নামে এক প্রবাসীর স্ত্রী নিহত হয়েছেন। আজ (৩০ নভেম্বর) দুপুর আনুমানিক সাড়ে ১২টায় দিকে বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা গ্রামে এ নিহতের ঘটনাটি ঘটে।
তিনি মান্দারীটোলা গ্রামের বাসিন্দা প্রবাসী আব্দুর রাজ্জাকের স্ত্রী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাজার করে রিক্সাযোগে বাড়ি ফিরছিলেন আবদুর রাজ্জাকের স্ত্রী ফিরোজা বেগম। এসময় পেছন দিক থেকে আসা একটি লরি উল্টে গিয়ে তার রিক্সাকে চাপা দিলে এসময় তিনি লরির নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনার পর লরি চালক গাড়ি ফেলে দ্রুত পালিয়ে যায়। এতে করে দীর্ঘ দুই ঘন্টা মত লরির নিচে প্রবাসীর স্ত্রী গৃহবধূ ফিরোজার দেহ পরে থাকে।
পরে নিহতের সংবাদ শুনে এসময় শত শত গ্রামবাসী সেখানে জড়ো হয়ে লরি চালকের শাস্তি দাবী জানান। খবর পেয়ে সীতাকুণ্ড থানা পুলিশের কর্মকর্তারা সেখানে উপস্থিত হয়ে ক্ষুব্ধ জনতাকে শান্ত করেন।
ঘটনাস্থলে উপস্থিত সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিক জানান, ঘটনাস্থলের ঐ রাস্তা দিয়ে অনেকগুলো গ্যাস কোম্পানীর গাড়ি যাতায়াত করে থাকে। কিন্তু তারা সবাই মিলেও সড়কটি সংস্কার না করাতে সড়কে খানাখন্দকের কারণে লরিটি নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। এতে করে এক প্রবাসীর স্ত্রীর বহনকৃত রিক্সার উপর উল্টে পড়লে ঘটনাস্থলেই নিহত হন। এ কারণেই ক্ষুব্ধ গ্রামবাসীরা সড়ক বন্ধ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার দাবী জানিয়েছেন এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
বাংলাধারা/এফএস/ এআর













