৮ নভেম্বর ২০২৬

বোয়ালখালীতে প্রশাসনের উচ্ছেদ অভিযান

বোয়ালখালী প্রতিনিধি  »

বোয়ালখালীতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। সোমবার (৩০ নভেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারি কমিশনার ( ভুমি) মো. মোজাম্মেল হক চৌধুরী।

এসময় উপজেলার শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের বুড়া মসজিদের সম্মুখভাগে রাস্তার উপর নির্মিত কফিল উদ্দিন ও মাওলানা মহসিন নামের ২ জনের দোকান সিলগালা করা হয়।

সহকারি কমিশনার (ভুমি) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, বুড়া মসজিদের প্রবেশ মুখে সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণ করে ব্যাবসা করে আসছিল কফিল উদ্দিন। দোকান সরিয়ে নিতে বলার পরও সরিয়ে না নেয়ায় সিলগালা করা হয়। এ সময় মসজিদের জায়গা দখল করে প্রবেশ মুখে মহসিনের দোকানে তালা মেরে দেয়া হয়।
এসময় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক না থাকায় ৫ জনকে জরিমানা করা হয়।

বাংলাধারা/এফএস/এঅর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ