লোহাগাড়া প্রতিনিধি »
চট্টগ্রামের লোহাগাড়ায় ৮ বসতঘর আগুনে পুড়ে গেছে। সোমবার (৩০ নভেম্বর) সকাল ১০ টার দিকে সদর ইউনিয়নের দক্ষিণ শুখছড়ি হাবিলাস চৌধুরী পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।
অগ্নিকাণ্ডের প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।
ক্ষতিগ্রস্তরা হলেন, একই এলাকার ওমরা মিয়া, আব্দুল নবী, পাখি বেগম, মো. সেলিম, ফয়েজ আহামদ, এনাম, আম্বিয়া খাতুন ও দেলোয়ার পরিবার।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে এনামের ঘর থেকে আগুনের সূত্রপাত। তবে কিভাবে কেন আগুন ধরেছে তা সঠিক তথ্য পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ ও বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। শুরুতেই আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যে পাশ্ববর্তী ঘরে ছড়িয়ে পড়ে। এসময় এলাকার লোকজন শোর-চিৎকার করে আগুন নিভাতে এগিয়ে আসে।
সাতকানিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার শাহরিয়ার আলম বলেন, আমরা খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়ে দেখি আগুন প্রায় নিভে গেছে। থমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টশার্কিট থেকে আগুনের সূত্রপাত।
বাংলাধারা/এফএস/এআর













