৮ নভেম্বর ২০২৬

করোনা: চট্টগ্রামে নতুন শনাক্ত ১৯৮ জন

বাংলাধারা প্রতিবেদন  »

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ১৯৮ জন। এদের মধ্যে ১৬৯ জন নগরের ও ২৯ জন উপজেলার বাসিন্দা। মোট ১ হাজার ২৬২ জনের নমুনা পরীক্ষা করে নতুন রোগীদের শনাক্ত করা হয়েছে।

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩২০ জন; এর মধ্যে ২২৫ জন নগরের ও ৯৫ জন উপজেলার বাসিন্দা।

শনিবার (৫ ডিসেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি গণমাধ্যমকে জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ২৬ হাজার ২৬৩ জনের মধ্যে ১৯ হাজার ৯২৩ জন নগরের ও ৬ হাজার ৩৪০ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৩৮ জনের নমুনা পরীক্ষা করে ২৬ জনের, ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৪৮৭ জনের নমুনা পরীক্ষায় ১২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজে ৩১৮ জনের নমুনা পরীক্ষা করে ৯৮ জনের ও চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়ে ১১১ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

ইমপেরিয়াল হাসপাতালে ৮৯ জনের নমুনার মধ্যে ২২ জনের ও শেভরণে ৯৩ জনের নমুনা পরীক্ষা করে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে।

আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২৬ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা ধরা পড়েছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ