৮ নভেম্বর ২০২৬

পাহাড়তলিতে সাগরিকা ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

বাংলাধারা প্রতিবেদন »

শনিবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার সময় চট্টগ্রাম নগরের পাহাড়তলী স্টেশন এলাকায় চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের ৮টি চাকা লাইনচ্যুত হয়েছে।

রেলওয়ে কন্ট্রোল অফিস থেকে বলা হয়েছে, সিগন্যাল সমস্যার কারণে ট্রেনটি লাইচ্যুত হয়েছে। এটি উদ্ধারের পর আবার গন্তব্য পথে রওনা দিয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সিগন্যাল সমস্যার কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

চট্টগ্রাম রেলস্টেশন ম্যানেজার বলেন, চট্টগ্রাম স্টেশন থেকে সকাল সাড়ে ৭ টার দিকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ট্রেনটি।

তবে ট্রেনে যাত্রী সংখ্যা জানতে চাইলে কতজন যাত্রী নিয়ে ট্রেনটি চট্টগ্রাম স্টেশন ছেড়েছে তা তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।

বাংলাধারা/এফএস/এইচএফ/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ