৮ নভেম্বর ২০২৬

ইপসার বিশ্ব স্বেচ্ছাসেবী দিবস উদযাপন

বাংলাধারা প্রতিবেদন  »

আজ ৫ই ডিসেম্বর, বিশ্ব স্বেচ্ছাসেবী দিবস। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৯ নং বাকলিয়া ওয়ার্ডের নগর স্বেচ্ছাসেবীদের নিয়ে দিনব্যাপী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে দিবসটি উদযাপন করেছে ইপসা।

ইপসার প্রয়াস-২ প্রকল্পের আওতায় শনিবার বেলা ১১টায় বাকলিয়া ওয়ার্ডের চরচাক্তাই সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে সাধারণ মানুষকে করোনা ভাইরাস থেকে রক্ষায় সচেতনতামূলক সাইকেল র‌্যালি ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন আয়োজন করা হয়।

আয়োজনটি উদ্বোধন করেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন।এছাড়াও উপস্থিত ছিলেন চরচাক্তাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সঞ্জয় সাহা, প্রয়াস-২ প্রকল্পের প্রকল্প সমন্বয়ক সানজিদা আকতার, ১৯ নং নগর স্বেচ্ছাসেবক দলের দলনেতা আবু বক্কর হারুণ, ডকুমেন্টেশন অফিসার ফাহমিদা নূর প্রমুখ।

ওসি নেজাম উদ্দিন বলেন, ‘আমি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ প্রশাসনের পক্ষ হয়ে ইপসা ও সেভ দ্য চিলড্রেনকে আন্তরিক ধন্যবাদ জানাই এমন একটি আয়োজনের জন্য।’

বিশ্ব স্বেচ্ছাসেবী দিবস উদযাপনের উপর গুরুত্বারোপ করে তিনি আরো বলেন, ‘নগর স্বেচ্ছাসেবীরা ও বাংলাদেশ পুলিশ প্রশাসন কাঁধে কাঁধে মিলিয়ে ভবিষ্যতে যেকোনো দুর্যোগ মোকাবেলায় কাজ করে যাবে।’

প্রয়াস-২ প্রকল্পের সমন্বয়ক সানজিদা আকতার বলেন, করোনাভাইরাস মহামারী মোকাবেলায় নগর স্বেচ্ছাসেবকরা যেভাবে মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছে, সেজন্য তারা প্রত্যেকে প্রশংসার দাবিদার। আমরা তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই।

দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল নগর স্বেচ্ছাসেবকদের দ্বারা পরিচালিত ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন এবং করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক তথ্য প্রচারে সাইকেল র‌্যালী।

বাংলাধারা/এফএস/এইচএফ/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ