২৮ মার্চ ২০২৬

স্বাস্থ্যবিধি মানতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাধারা ডেস্ক »

সাম্প্রতিক বিশ্বের অবস্থা বিবেচনা করে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় দেশের সব নাগরিককে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য কঠোর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২১ ডিসেম্বর) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভার সভাপতিত্ব করেন। সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রধানমন্ত্রীর নির্দেশনা উল্লেখ করে সচিব সাংবাদিকদের বলেন, ‘নো মাস্ক নো সার্ভিস’—এই নীতি কঠোরভাবে পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের এ বিষয়ে আরো তৎপর হওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি।’

সচিব বলেন, ‘বিশ্বের অনেক দেশেই করোনা পরিস্থিতির অবনমন হয়েছে। কোনো কোনো দেশ শক্ত অবস্থান নিয়েছে। আমাদেরও এসব বিষয়ে আরো কঠোর পদক্ষেপ নিতে হবে।’

 জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির প্রথমে দেশে ভ্যাকসিন আসবে। এখন তিন কোটি এবং মে থেকে জুনের মধ্যে আরো ছয় কোটি ডোজ আসবে। একজন ব্যক্তি দুই ডোজ করে ভ্যাকসিন পাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত যেকোনো ভ্যাকসিন দেশে আসতে পারে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ