২৮ মার্চ ২০২৬

করোনা সংক্রমন প্রতিরোধে বিজিএমইএ’র সচেতনতা মূলক প্রচারনা

বাংলাধারা প্রতিবেদন »

কালুরঘাটস্থ প্যানমার্ক এ্যাপারেল (প্রাঃ) লিঃ-এ কোভিড-১৯ (২য় ঢেউ) সংক্রমন প্রতিরোধে বিজিএমইএ’র সচেতনতা মূলক প্রচারনা।

সোমবার (২১ ডিসেম্বর) কোভিড-১৯ (২য় ঢেউ) সংক্রমন প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা ও কল-করখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কর্তৃক প্রদানকৃত পেশাগত সুরক্ষা ও স্বাস্থ্য বিষয়ক নির্দেশিকা মোতাবেক শ্রমিকদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিজিএমইএ’র ধারাবাহিক পরিদর্শন কর্মসূচীর অংশ হিসাবে কালুরঘাট শিল্প এলাকার প্যানমার্ক এ্যাপারেল (প্রাঃ) লিঃ-এ  বিজিএমইএ’র টীমের বিশেষ পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

শ্রমিকদের সাথে মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিজিএমইএ’র পরিচালক জনাব খন্দকার বেলায়েত হোসেন এবং প্রাক্তন পরিচালক ও কমপ্লায়েন্স বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান জনাব সৈয়দ নজরুল ইসলাম সহ প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ ও বিজিএমইএ কর্মকর্তাবৃন্দ।

সভায় বক্তা চলমান করোনা সংক্রমন প্রতিরোধে পোশাক শিল্পে কর্মরত শ্রমিক কর্মচারীদের যথাযথ স্বাস্থ্য বিধি প্রতিপালন পূর্বক কারখানায় উৎপাদন কার্যক্রম পরিচালনা করে জাতীয় রপ্তানীর ধারা অব্যাহত রাখার আহবান জানান।

বর্তমানে করোনা সংক্রমনের ২য় ঢেউ মোকাবেলায় শ্রমিকদের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গত ২৫ নভেম্বর থেকে চট্টগ্রামের পোশাক শিল্প কারখানায় ৩য় পর্যায়ে বিজিএমইএ’র মনিটরিং টীম কর্তৃক কারখানা পরিদর্শন কার্যক্রমের আওতায় শ্রমিকদেরকে কাপড়ের তৈরী মাস্ক ব্যবহার নিশ্চিত করা, কারখানায় প্রবেশের সময় জীবানুনাশক/সাবান দিয়ে হাত ধোয়া ও পা পরিস্কার করা, থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মাপা, কর্মক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখা, বিজিএমইএ হাসপাতালে করোনা টেষ্ট ও পর্যাপ্ত চিকিৎসা সুবিধা বিষয়ে অবহিত করা সহ বিজিএমইএ কর্তৃক প্রকাশিত স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে বিভিন্ন তথ্য সম্ভলিত পোষ্টার, ব্যানার এবং ডাইফ কর্তৃক প্রদানকৃত পেশাগত সুরক্ষা ও স্বাস্থ্য বিষয়ক নির্দেশিকা শ্রমিকদের মাঝে বিতরণ করা হয়।

৩য় পর্যায়ে বিজিএমইএ পরিদর্শন টীম কর্তৃক এ’পর্যন্ত ২০০টি পোশাক শিল্প কারখানায় পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

উল্লেখ্য করোনা প্রকোপের প্রথম থেকেই সরকারের সিদ্ধান্তের প্রেক্ষিতে গার্মেন্টস্ কারখানা সহ স্বাস্থ্য বিধি প্রতিপালন করে আসছে। গত এপ্রিল’২০২০ইং থেকে চট্টগ্রামস্থ পোশাক শিল্প প্রতিষ্ঠান সমূহে বিজিএমইএ টীম কর্তৃক পরিদর্শন কার্যক্রম শুরু হয়েছে।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ