২৮ মার্চ ২০২৬

করোনা: চট্টগ্রামে আরও ১১৮ জন শনাক্ত

বাংলাধারা প্রতিবেদন  »

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ১১৮ জন। এদের মধ্যে ১০৩ জন নগরের ও ১৫ জন উপজেলার বাসিন্দা। মোট ১ হাজার ৮৫৮ জনের নমুনা পরীক্ষা করে নতুন রোগীদের শনাক্ত করা হয়েছে।

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩৬০ জন; এর মধ্যে ২৫৭ জন নগরের ও ১০৩ জন উপজেলার বাসিন্দা।

শুক্রবার (৮ জানুয়ারি) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ৩১ হাজার ২১২ জনের মধ্যে ২৪ হাজার ১০৬ জন নগরের ও ৬ হাজার ৯৮৮ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১১১ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনের ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৭৯০ জনের নমুনা পরীক্ষায় ১২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজে ৩৯১ জনের নমুনা পরীক্ষা করে ২৬ জনের ও সিভাসুতে ৮৭ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ১৫২ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা পাওয়া গেছে।

ইমপেরিয়াল হাসপাতালে ৭৪ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের ও শেভরণে ২২১ জনের নমুনা পরীক্ষা করে ২৭ জনের করোনা পাওয়া গেছে।

আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ১৯ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ১৩ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা মিলেছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ