কাতার প্রতিনিধি »
আগামী ১৬ই জানুয়ারি সন্দ্বীপ পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে মেয়র প্রার্থী মোক্তাদের মাওলা সেলিম এর সমর্থনে কাতারে আলোচনা সভা করেছে কাতার প্রবাসী সন্দ্বীপ পৌরবাসী।
শনিবার (৯ জানুয়ারি) রাতে দোহার নিউ জামান রেস্টুরেন্টে সাংবাদিক আকবর হোসেন বাচ্চুর সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা আহসান উল্লাহ সজিব এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কাতার আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম তালুকদার বাবু।
উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কাতার বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক এম এ বাতেন, দোহা মহানগর বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আলহাজ্ব হাছান মাবুদ, কাতারস্থ মীরশরাই সমিতির সভাপতি নুরুল আবছার বাবুল ও দ্বীপবন্ধু স্মৃতি পরিষদ কাতার এর সহ সভাপতি মো. রফিকুল ইসলাম।
এসময় সন্দ্বীপ থেকে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন সন্দ্বীপ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোক্তাদের মাওলা সেলিম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন কাতার যুবলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি কাজি আশরাফ হোসাইন, বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের সাধারণ সম্পাদক আতিকুল মাওলা মিঠু, সাবেক ছাত্রনেতা আবুল হোসেন মাঈন উদ্দিন, আতাউর রহমান কাউসার, মোশাররফ হোসেন, শাহীন আলম ও নজরুল ইসলাম সহ আরও অনেক।
এসময় বক্তারা বলেন আগামী ১৬ই জানুয়ারি সন্দ্বীপ পৌরসভার নির্বাচনে দলমতের উদ্দে উঠে সন্দ্বীপ পৌরসভার উন্নয়নে নৌকার প্রার্থী কে জয়যুক্ত করুন।
বাংলাধারা/এফএস/এআর












