বাংলাধারা ডেস্ক »
স্বনামধন্য অনলাইন নিউজপোর্টাল ‘বাংলাধারা’য় ভিডিও এডিটর, রিপোর্টার, সংবাদ উপস্থাপক/উপস্থাপিকা, বিজ্ঞাপন বিভাগসহ বেশ কয়েকটি জেলা-উপজেলা ও ক্যাম্পাস পর্যায়ে সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ চলছে।
আগ্রহী প্রার্থীরা সিভি ই-মেইলের মাধ্যমে জমা দিতে হবে। আবেদন করতে পারবেন আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত। আমাদের ই-মেইল: bangladharanews@gmail.com
যে সকল জেলা-উপজেলা ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে :
জেলা:
কুমিল্লা, ফেনী, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, বান্দরবান।
উপজেলা:
সীতাকুণ্ড, রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী, সাতকানিয়া, চন্দনাইশ, সন্দ্বীপ, বোয়ালখালি, বাঁশখালী, কর্ণফুলী।
ক্যাম্পাস:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ।
যোগ্যতা:
১। সর্বনিম্ন যোগ্যতা স্নাতক পাশ, তবে অভিজ্ঞতার ক্ষেত্রে এইচ এস সি পাশ শিথিলযোগ্য। সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
২। বয়সসীমা ১৮ থেকে ৪০ (বিশেষ ক্ষেত্রে শিথিলযোগ্য)
৩। সৃজনশীল লেখালেখিতে দক্ষতা থাকতে হবে।
শর্তসমূহ:
১। কর্মরত জেলা ও উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
সংবাদ উপস্থাপক/উপস্থাপিকার ক্ষেত্রে প্রমিত উচ্চারণে দক্ষতা থাকতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে
বাংলাধারা/এফএস/এআর












