২৮ মার্চ ২০২৬

বহদ্দারহাটে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

বাংলাধারা প্রতিনিধি »

চট্টগ্রামের বহদ্দারহাটে পিকআপের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে একজন অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন।

রোববার (১০ জানুয়ারি) সকালে এন মোহাম্মদ কনভেনশন হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশা চালক মো. সেকান্দর (৬৫) চান্দগাঁও মৌলভি পুকুর পাড় এলাকার মৃত মনজুর আহমদের ছেলে। আহত অটোরিকশা যাত্রীরা হলেন- আবু তৈয়ব (৪০), মোরশেদ আলম (৩৫), আবু সৈয়দ (২১) ও রাশেদুল (২১)।  

এদের মধ্যে আবু তাহেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ও বাকিদের ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, আহত ৪ জনের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ