২৮ মার্চ ২০২৬

করোনা: মৃত্যুহীন দিনে চট্টগ্রামে নতুন শনাক্ত ৫৩

বাংলাধারা প্রতিবেদন  »

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ৫৩ জন। এদের মধ্যে  নগরে ৪৪ জন এবং ৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। মোট ১ হাজার ৭৯৩টি জনের নমুনা পরীক্ষা করে নতুন রোগীদের শনাক্ত করা হয়েছে।

এছাড়া, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩৬৩ জন; এর মধ্যে ২৫৯ জন নগরের ও ১০৪ জন উপজেলার বাসিন্দা।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৮টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।  

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২১৭টি নমুনা পরীক্ষা করে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১ হাজার ১৩টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ১০ জন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২৬৬টি নমুনা পরীক্ষা করে ১৬ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৫৭টি নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা ভাইরাস পজেটিভ পাওয়া গেছে।  

ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৫২টি নমুনা পরীক্ষা করে ৯ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৩টি নমুনা পরীক্ষা করে ৭ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৯টি নমুনা পরীক্ষা করে ৭ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।  

অন্যদিকে জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৮টি নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৩৮টি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেনি।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ