২৮ মার্চ ২০২৬

পুরোদমে এগিয়ে চলছে কর্ণফুলী টানেলের দ্বিতীয় টিউবের কাজ

খালেদ মনছুর  »

করোনার মধ্যেও থেমে ছিলনা কর্ণফুলী টানেলের নির্মাণ কাজ। প্রথম দিকে ধীর গতিতে চললেও পরবর্তীতে পুরোদমে চলতে থাকে নির্মাণ কাজ। ২০২০ সালের শেষের দিকে প্রথম টিউবের কাজ সম্পন্ন হয়। ডিসেম্বরে দ্বিতীয় টিউবের কাজ শুরু হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বর্তমানে প্রায় ৬১ ভাগ কাজ শেষ হয়েছে। দুই প্রান্তে সংযোগ সড়কের কাজও চলছে সমানতালে। ২০২২ সালের ডিসেম্বরের মধ্যেই নির্মাণ কাজ পুরোপুরি শেষ হবে বলে জানিয়েছেন সংস্লিষ্টরা। চীনের সাংহাইয়ের আদলে কর্ণফুলী নদীর দুই তীরে ওয়ান সিটি টু টাউন গড়ে উঠবে।

টানেলের দুই প্রান্তের সংযোগ সড়কের কাজও চলছে সমানতালে। আনোয়ারা অংশে সিইউএফএলের সার সরবরাহ ব্যারেলের উপর দিয়ে ৭২৭ মিটার ফ্লাইওভার নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। ফ্লাইওভারের পিলারের কাজ অনেক আগে শেষ হয়েছে। এখন চলছে গার্ডার বসানোর কাজ। প্রতিদিন ৩টি করে গার্ডার বসানো হচ্ছে।

কর্ণফুলী টানেলের সহকারি প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ রবিউল ইসলাম জানান, ২০১৬ সালের ১৪ অক্টোবর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্ণফুলী টানেল নির্মাণের চুক্তি সম্পাদন করেন। চীন ও বাংলাদেশ জি টু জি ভিত্তিতে বাস্তবায়িত এই প্রকল্পের সিংহভাগ অর্থ বিনিয়োগ করবে চীনের এক্সিম ব্যাংক। ২০১৯ সালের ১৪ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্ণফুলী টানেলের নির্মাণ কাজের উদ্বোধন করেন। ৩.৪ কিলোমিটার দৈর্ঘের এই টানেল নির্মাণে সর্বমোট ব্যয় ধরা হয়েছে ১০ হাজার ৪০০ কোটি টাকা। চায়না কমিউনিকেশন এন্ড কনস্ট্রাকশন কোম্পানি (সিসিসিসি) এই প্রকল্প বাস্তবায়ন করছেন। বছরে প্রায় ৬৩ লাখ যানবাহন এই কর্ণফুলী টানেল দিয়ে চলাচল করবে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন