২৮ মার্চ ২০২৬

চট্টগ্রামের ৪ পৌরসভায় ভোট কাল

বাংলাধারা প্রতিবেদন  »

চট্টগ্রামের রাঙ্গুনিয়া, রাউজান, মিরসরাই ও বারইয়ারহাটসহ পঞ্চম ধাপে ২৯টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে রবিবার (২৮ ফেব্রুয়ারি)। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। এ উপলক্ষে নির্বাচনি এলাকায় পুলিশ, র‍্যাব ও বিজিবির বাড়তি সদস্য মাঠে নেমেছেন।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) মধ্য রাতে শেষ হয়েছে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। একইদিন দেশের চারটি উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ১৪টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

মিরসরাই পৌরসভা:

আর কোন প্রার্থী না থাকায় নির্বাচনের আগে ভাগেই মেয়র পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন আ. লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র মো. গিয়াস উদ্দিন। তবে ওয়ার্ড কাউন্সিলর পদে ৩৭ জন প্রার্থী এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯টি ওয়ার্ডের মোট ভোটার ১২ হাজার ৮৫৫ জন। এদের মধ্যে পুরুষ ৬ হাজার ৪৪২ জন ও মহিলা ভোটার ৬ হাজার ৪১৩ জন। ৩৮টি বুথে ভোটগ্রহণ চলবে। প্রতিটি কেন্দ্রে ১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৩টি কেন্দ্র নিয়ে ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে। কেন্দ্রের নিরাপত্তায় ২ প্লাটুন বিজিবি, ২৫০ পুলিশ সদস্য, ৭৬ জন আনসার ও সার্বক্ষণিকভাবে র‌্যাবের টহল থাকবে।

বারৈয়ারহাট পৌরসভা:

এখানে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আ. লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম খোকন ও বিএনপি মনোনীত প্রার্থী দিদারুল আলম মিয়াজি। সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৪ জন এবং সংরক্ষিত ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতায় ৭ নারী প্রার্থী। এখানকার ৯টি ওয়ার্ডের মোট ভোটার ৮ হাজার ৬৫৫ জন। তন্মধ্যে পুরুষ ৪ হাজার ৫৯৪ জন ও মহিলা ভোটার ৪ হাজার ৬১ জন। এখানকার মোট কেন্দ্র ৯টি। এখানে ২৭টি বুথে ভোটগ্রহণ চলবে। প্রত্যেকটি কেন্দ্রে ১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৩টি কেন্দ্র নিয়ে ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে। নিরাপত্তার জন্য ১ প্লাটুন বিজিবি, ২৫০ পুলিশ সদস্য ৭৭ জন আনসার ও সার্বক্ষণিকভাবে র‌্যাবের টহল থাকবে।

রাঙ্গুনিয়া পৌরসভা:

আ.লীগের মেয়র প্রার্থী মো. শাহজাহান সিকদার ও বিএনপি’র প্রার্থী হেলাল উদ্দিন শাহ মেয়র পদে প্রতিদ্বন্ধিতা করছেন। এছাড়া ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। রাঙ্গুনিয়া পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৫ হাজার ৭৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৫১৯ জন এবং নারী ১২ হাজার ২৭২ জন। ১১টি ভোট কেন্দ্রের ৭০টি বুথে এবার ইভিএম এ ভোট গ্রহণ করা হবে ।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন