খাগড়াছড়ি প্রতিনিধি »
পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় আইন অমান্য করে অবৈধভাবে ফসলি জমির মাটি ব্যবহার ও বনের কাঠ পোড়ানোর দায়ে আরো ২ ইটভাটাকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে মাটিরাঙ্গার তবলছড়িতে দুই ইটভাটায় পৃথক ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি বলেন, ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ১৬ ধারা অনুযায়ী ইটভাটায় ফসলি জমির মাটি ব্যবহার ও অবৈধ ভাবে বনের কাঠ পোড়ানোসহ লাইসেন্স না থাকায় ২ ইটভাটার মালিককে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
এসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি জানান, ‘ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।’
বাংলাধারা/এফএস/এআর












