১৫ মার্চ ২০২৬

আগ্রাবাদে হাশেম হত্যার প্রধান আসামী সোহাগ আদালতে সীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে

বাংলাধারা ডেস্ক

নগরীর আগ্রাবাদে ছুরিকাঘাতে নিহত মো. হাশেম খান হত্যা মামলার প্রধান আসামি মো. সোহাগ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেলে ১ম চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে ঘটনার দায় স্বীকার করে দেওয়া সোহাগের জবানবন্দি গ্রহণ করা হয়।

এর আগে বুধবার (১৭ মার্চ) সন্ধ্যায় নগরের ডবলমুরিং থানাধীন সিঅ্যান্ডবি কলোনি এলাকা থেকে মামলার প্রধান আসামি মো. সোহাগকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন সিএমপির উপ-কমিশনার (ডিসি-পশ্চিম) আব্দুল ওয়ারিশ খান।

মো. সোহাগ আগ্রাবাদ বেপারিপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ জানান, ছুরিকাঘাতে নিহত মো. হাশেম খান হত্যা মামলায় প্রধান আসামি মো. সোহাগ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালত জবানবন্দি গ্রহণ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন